গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার কানাইয়ের গট্টি গ্রামে ধানখেত থেকে গতকাল মঙ্গলবার এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম রেশমা বেগম (২৩)। আটক ব্যক্তির নাম সাব্বির (২৫)। রেশমার স্বামীর নাম জালাল শেখ। বাবার নাম সোবহান মোল্লা। তাঁদের বাড়ি কানইর গ্রামে।
পুলিশ জানায়, গতকাল সকালে এলাকাবাসী কানাইয়ের গট্টি গ্রামের ধানখেতে গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত গৃহবধূর দাদি ফজরুননেছা বলেন, দুই বছর আগে রেশমার সঙ্গে প্রতিবেশী জালাল শেখের বিয়ে হয়। তাঁর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত সোমবার রাত থেকে রেশমা নিখোঁজ ছিলেন। তাঁর সঙ্গে সাব্বির মিয়ার বিরোধ ছিল। তবে কারা রেশমাকে হত্যা করেছে তা বোঝা যাচ্ছে না।