গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় আঁখি আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার তারা মসজিদের পেছনের একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য আঁখির লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে কামরাঙ্গীরচর থানার এসআই শাহিদুল ইসলাম বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আঁখি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক|