গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের সুইহারী ড্রাইভারপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার সকাল নয়টায় গলায় ফাঁস লাগানো অবস্থায় লাভলী বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাভলীর ছোট বোন রানু বেগমের অভিযোগ, তাঁর দুলাভাই আবদুল আজিজের অতিরিক্ত সন্দেহবাতিকতার কারণে তাঁর বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবদুল আজিজকে থানায় নিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রানু বেগম জানান, তাঁর বোনের দুই মেয়ে। বড় মেয়ে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল থেকে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। ছোট মেয়ের বয়স চার বছর। দুলাভাই আবদুল আজিজ ইউনিলিভারের স্থানীয় পরিবেশক কোম্পানির টেম্পোচালক। স্ত্রীকে নিয়ে পাড়ার যুবকদের জড়িয়ে সন্দেহমূলক কথাবার্তা বলতেন। প্রায়ই এ নিয়ে ঝগড়ায় অতিষ্ঠ হয়ে লাভলী বেগম আত্মহত্যা করেছেন বলে রানু দাবি করেন।