গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিক দি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম শাহিদা আখতার (২৫)। স্বামী সোহেল ও শাশুড়ির সঙ্গে শাহিদা মানিক দি এলাকায় একটি টিনশেড বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
শাহিদার শ্বশুরবাড়ির লোকদের দাবি, শাহিদা আত্মহত্যা করেছেন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। তবে শাহিদার বাবার করা হত্যা মামলায় আজ তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, শাহিদার মরদেহ পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়।