গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় গতকাল শনিবার রিমি আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। রিমির স্বামী পলাশ পলাতক রয়েছেন। রিমি স্বামীর সঙ্গে পূর্ব বাড্ডার আলিফনগরের ৩ নম্বর লেনের ৪০ নম্বর বাড়ির দোতলায় থাকতেন। ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। রিমির মা রুবি বেগম বলেন, পলাশ প্রায়ই রিমিকে মারধর করতেন। এ নিয়ে দুই বছর আগে বাড্ডা থানায় জিডি করা হয়।