গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ফতেপুর গ্রামের একটি আখখেত থেকে কবরী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিন্টু হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত দুইটার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামে লিটন মণ্ডলের স্ত্রী। পরিবারের দাবি, তঁাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী বলেন, কবরী বেগম গত মঙ্গলবার রাত একটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। এরপর ফিরে না আসায় খোঁজ করতে থাকেন পরিবারের লোকজন। রাত দুইটার দিকে বাড়ির পাশের একটি আখখেতে কবরী বেগমের মৃতদেহ পাওয়া যায়।