গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের সিঅ্যান্ডবি ঘাট পিয়ারা বাগান এলাকা থেকে আজ বৃহস্পতিবার তন্না বেগম (২০) নামে এম গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামীর নাম মিনার আলী। নয় মাস আগে তাঁদের বিয়ে হয়।
জেলার সদর থানার উপপরিদর্শক (এসআই) অনিমেষ কুমার মুকুট মনি বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে তন্নার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের শ্বশুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে লাশ উদ্ধারের সময় মিনার আলীকে পাওয়া যায়নি।
মিনারের বাবা মহির উদ্দীন দাবি করেন, তাঁর পুত্রবধূ তন্না গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে জানতে পেরে তিনি ওড়না কেটে তন্নার লাশ নামিয়েছেন এবং থানায় গিয়ে খবর দিয়েছেন।