গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চরপিপলা চলনবিলের মধ্যে একটি বরইগাছ থেকে রেজেনা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, রেজেনার স্বামী শহিদুল ইসলাম যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যার পর স্ত্রীর লাশ তাঁর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গাছে ঝুলিয়ে রাখেন। এরপর আত্মহত্যা বলে ঘটনা চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ জানায়, গাছের ডালের সঙ্গে গৃহবধূর লাশ মাটি থেকে মাত্র ১০ ইঞ্চি ওপরে ঝুলে ছিল। ঘটনাটি রহস্যজনক। ঘটনার পর থেকে শহিদুল ও তাঁর স্বজনেরা আত্মগোপন করেছেন।