গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে রোজিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকার আইন উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রোজিনার স্বামী সেলিম আহমেদ সৌদি আরবপ্রবাসী। রোজিনার বাবা আবদুস সাত্তার অভিযোগ করেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ার আগে হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। এখন অপমৃত্যু হিসেবে মামলা নেওয়া হয়েছে।’