গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর লাশ গত সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তাসলিমার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, দুই বছর আগে কেশবপুর উপজেলার চিংড়া ফতেপুর গ্রামের তাসলিমার (১৯) ও পাশের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আকতার হোসেনের বিয়ে হয়। তাঁদের সুরাইয়া নামের আট মাসের একটি মেয়ে আছে। যৌতুকের দাবিতে আকতার প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। তিনি ২০ অক্টোবর মোটরসাইকেলের দাবিতে তাসলিমাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাসলিমা মেয়েকে নিয়ে বাবার বাড়ি যান। তাঁর বাবা মোটরসাইকেল দেওয়ার আশ্বাস দিলে সোমবার তিনি স্বামীর বাড়ি ফিরে আসেন।