গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে লিপিকা কির্ত্তনীয়া (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
লিপিকার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে তাঁকে হত্যা করেছে। লিপিকা ওই গ্রামের সুদেব কীর্ত্তনীয়ার স্ত্রী।
লিপিকার চাচা বুলু মণ্ডল বলেন, ভারতে লিপিকার স্বামী-সংসার ছিল। বছর খানেক আগে সুদেব তাঁকে প্রলুব্ধ করে সেখান থেকে এনে বিয়ে করেন। এসব নিয়ে সুদেবের পরিবারের সঙ্গে লিপিকার বনিবনা হচ্ছিল না। তাঁর দাবি, লিপিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।
ঘটনার পর সুদেব আত্মগোপন করেছেন। সুদেবের ছোট ভাই সুশান্ত কীর্ত্তনিয়া লিপিকার চাচার অভিযোগ অস্বীকার করে বলেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে লিপিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁকে কেউ হত্যা করেনি।
চিতলমারী থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।