গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে পলি খাতুন (৩০) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ নিজ ঘর থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার পূর্ব সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পলি যশোরের কোতোয়ালি থানার ফতেপুর এলাকার সিদ্দিক হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার মকবুল গাজীর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে দুই মাস ধরে বাস করছিলেন পলি-জাহাঙ্গীর দম্পতি। পলি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। গতকাল সকালে বেলা হয়ে গেলেও দরজা না খোলায় পাশের ঘরের ভাড়াটিয়া ডাকতে গিয়ে পলিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ওই ঘর থেকে হাত-পা ও গলায় রশি বাঁধা অবস্থায় পলির লাশ উদ্ধার করে। এ সময় জাহাঙ্গীরকে কোথাও দেখা যায়নি।