প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার রাতে পুলিশ মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাকিম বেশ কিছুদিন ধরে উপজেলার সিধলা ইউনিয়নের ডেঙ্গা গ্রামে অবস্থান নিয়ে গ্রামের বিভিন্ন বাড়ির শিশুদের কোরআন শিক্ষার নামে গোপনে জামায়াত-শিবিরের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের এ রকম অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ডেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মুস্তাকিমকে আটক করা হয়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।