গোপালগঞ্জ ও বাগেরহাটে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুর থেকে গত সোমবার এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে বাগেরহাটের সদর উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের মধ্যপাড়া এলাকার আবুল হোসেন শেখ (৫০) ও বাগেরহাটের সদর উপজেলার যুগীরডাঙ্গা গ্রামের আবদুল হান্নান শেখ (৩৫)।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক বলেন, গত রোববার রাতে আবুল হোসেন বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর ফিরে আসেননি। সোমবার সকালে আবদুল্লাহ শেখ নামের এক কৃষক গ্রামের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত শওকত শেখ, তাঁর ছেলে মাসুক শেখ, তাহিদুল শেখ ও তাঁর ভাই জাহিদুল শেখকে গ্রেপ্তার করে। নিহত আবদুল হান্নান শেখের পরিবার সূত্রে জানা যায়, হান্নান গ্রামের ইব্রাহিমের চিংড়িঘেরে কাজ করতেন। শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় চুলকাঠি এলাকার একটি ডোবায় হান্নানের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, হান্নানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।