গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আলী খাঁ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণিগ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্ণি গ্রামের বাসিন্দা টুটুল মিয়া ও ইয়াদ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এই দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। আজও সকাল সাড়ে নয়টার দিকে সংঘর্ষ হলে টুটুল মিয়ার সমর্থক আলী খাঁ প্রতিপক্ষের লোকদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এর জের ধরে পরে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছিল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে সেই সংখ্যা জানা যায়নি।

সেনদিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে। এ সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।