গোপীবাগের ছয় খুনের মামলায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগে ছয় খুনের মামলায় আবদুল গাফফার নামের আরেক ব্যক্তিকে গ্রপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি বলেছে, গফফার জামাআতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে গত অক্টোবরে ছয় খুনের মামলায় জেএমবির আরেক সদস্য তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
ডিবি পুলিশ বলেছে, গতকাল দুপুরে পুলিশ গ্রেপ্তার হওয়া গাফফারকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে ছয় খুনের ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন এ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।