গোরস্থান কমিটির সভায় হামলা, দুই সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের খালঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল শনিবার খালঘাট কেন্দ্রীয় গোরস্থান কমিটির সদস্যদের সভায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে কমিটির দুই সদস্য আহত হন।
হামলায় আহত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গোরস্থান কমিটি পুনর্গঠনের জন্য গোরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে গতকাল সকাল ১০টার দিকে কমিটির এক সাধারণ সভা ডাকা হয়। সদস্যরা জড়ো হতে শুরু করলে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে হাজির হন। পুলিশ কর্মকর্তা কমিটির লোকজনকে সভা করতে নিষেধ করেন। এরই কিছুক্ষণ পর চারটি অটোরিকশায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২৪-২৫ জনের একদল সন্ত্রাসী সেখানে হাজির হয়। তারা এসেই ‘এমপির (সদর আসনের সাংসদ আবদুল ওদুদ) নির্দেশ ছাড়াই সভা করিস...এখানে কোনো সভা হবে না’ বলেই মাহফুজুর রহমানের মাথায় একটি চেয়ার ছুড়ে মারেন। পাশে থাকা রফিকুল ইসলাম নামের কমিটির আরেক সদস্যের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে সন্ত্রাসীরা। সভাস্থলের চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়।