গোলপাহাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গোলপাহাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংঘর্ষের সময় ছাত্রলীগের কয়েকজন কর্মীর হাতে লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। তাঁরা দুটি গাড়িও ভাঙচুর করেন।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ছাত্রলীগের দুই পক্ষ এলাকা ছেড়ে চলে যায়। তবে গাড়ি ভাঙচুর করা হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগের নগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।