গোলাপগঞ্জে গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগেঞ্জ ছিনতাইয়ের অভিযোগে জনতা দুজনকে পিটুনি দিলে একজন নিহত ও অপরজন আহত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার বহরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ও নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে বহরগ্রামের বাসিন্দা লন্ডনপ্রবাসী শাহিন আহমদ ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা শাহিনকে ছুরিকাঘাত করে এবং ওই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টের পেয়ে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করেন। ছিনতাইকারীরা তখন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আটক দুজনকে মারধর করেন।