গোলাম আযমের ছেলেকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাভোগের সময় মারা যাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহেল আমান আযমীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।
গতকাল সোমবার রাত ১২টার দিকে মগবাজার কাজী অফিস সড়কে গোলাম আযমের বাসভবন থেকে আবদুল্লাহেল আমানকে নিয়ে যাওয়া হয়। পরিবারের একজন সদস্য মুঠোফোনে বলেছেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে আমানকে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা নিয়ে গেছেন, তাঁরা কোনো বাহিনীর পোশাক পরা ছিলেন না। আমান আযমীর আইনজীবী গাজী তামিমও একই অভিযোগ করেছেন।
আবদুল্লাহেল আমান বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাঁকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়।
জানতে চাইলে রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তাঁদের থানার পুলিশ গোলাম আযমের ছেলেকে গ্রেপ্তার বা আটক করেনি। তাঁকে আটকের জন্য কোনো ফোর্সও রমনা থানা থেকে পাঠানো হয়নি।
ডিবি ও র্যা ব কর্মকর্তারাও আমানকে গ্রেপ্তার বা আটকের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি।