গোসাইরহাটে ছয় দোকানে ডাকাতি একজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের গোসাইরহাট বাজারে গত সোমবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের শটগানের গুলিতে একজন আহত হন। অন্য এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়।
পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি ডাকাত দল গোসাইরহাট বাজারে ঢোকে। তারা প্রথমে সেখানে টহলরত পুলিশের চার সদস্যের দুজনের হাত-পা বেঁধে ফেলে। অন্য দুজন পালিয়ে যান। পরে ডাকাতেরা বাজারের নিউআরকে গিনি হাউস, জনক অলংকার ভবন, নিউ শিলা হাউস ও দিলীপ স্বর্ণ হাউসে এবং একটি মুদি দোকান ও একটি মুঠোফোনের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে সুকমল কর্মকার নামের একজনকে গুলি করে ডাকাতেরা। এ ছাড়া কৃষ্ণ দাস নামের আরেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। পরে দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।