গোয়াইনঘাটে সড়কে ছিনতাই আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক পুলিশ ও দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গত সোমবার রাতে উপজেলার সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তিরা জানান, সড়কের নন্দীগাঁও ইউনাইটেড ব্রিকস ফিল্ডের কাছে সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। এ সময় তারা ছুরিকাঘাত করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ অন্য মালামাল লুট করে নেয়।
ছিনতাইকারীদের হামলায় গোয়াইনঘাট উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল শরিফ উদ্দিন, মানাউড়া গ্রামের মাছ ব্যবসায়ী চিত্তরঞ্জন সরকার ও লুৎফুর রহমান আহত হন। আহত শরিফ উদ্দিন মৌলভীবাজার থানায় কর্মরত রয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।