গোয়ালন্দে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরশাদ ব্যাপারী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। উত্তর দৌলতদিয়া ইমান খাঁর পাড়ার বাসিন্দা আরশাদ উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহ জালালের ভাষ্যমতে, রোববার রাতে উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে পুলিশ আরশাদকে আটক করে। এরপর রাত দেড়টার দিকে তাঁকে নিয়ে পুলিশ অভিযানে যায়। অভিযান শেষে ফেরার সময় ইটভাটার কাছেই উত্তর দিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় আরশাদ পালানোর চেষ্টা করেন। গোলাগুলির মধ্যে পড়ে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।