গোয়ালন্দে ভুয়া র্যাব কর্মকর্তাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে গত শুক্রবার গভীর রাতে র‌্যা ব-৮ ফরিদপুরের একটি দল অভিযান চালিয়ে ৫০৫টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন উপজেলার উত্তর দৌলতদিয়া নোহাই মণ্ডলপাড়ার জুলহাস সরদার (৩১) ও একই ইউনিয়নের ব্যাপারীপাড়ার শুকুর আলী শেখের ছেলে জহির উদ্দিন শেখ (৩০)। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ এক ভুয়া র‌্যা ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যা ব।
র‌্যা ব-৮ ফরিদপুর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খালিদ উজ-জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে র‌্যা ব সদস্যরা দৌলতদিয়া কাঁচাবাজার সড়কে দুই মাদক ব্যবসায়ীকে ৫০৫টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ৩ হাজার ১৯০ টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। এ ছাড়া তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।
এ ঘটনায় রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হলে পুলিশ গতকাল শনিবার তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠায়। এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যা ব সদস্যরা দৌলতদিয়া ঘাট থেকে ২৩৫টি ইয়াবাসহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ড গ্রামের মমিনুল ইসলাম ওরফে বাবু (৩০) নামের এক ভুয়া র‌্যা ব কর্মকর্তাকে গ্রেপ্তার করে।