গৌরীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভালুকাপুর গ্রামে গতকাল শুক্রবার জনি আক্তার (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী হারিস মিয়াকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক এক বছর আগে সহনহাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের মতিউর রহমানের মেয়ে জনি আক্তারকে একই গ্রামের হারিস মিয়া বিয়ে করেন। বিয়ের পর থেকেই হারিস ও তাঁর পরিবারের সদস্যরা জনি আক্তারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর জের ধরে হারিস তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। গতকাল সকালে জনি আক্তারের লাশ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা গৌরীপুর থানায় খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে।