গোদাগাড়ীতে নারীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে খুন হন।
নিহত নারীর নাম আঙ্গুরা বেগম (৫৮)। তিনি উপজেলার সাড়ইল গ্রামের মেহের আলীর (৮০) স্ত্রী। পুলিশ গতকাল শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশের বিবরণ অনুযায়ী, শুক্রবার রাতে আঙ্গুরা ও মেহের আলী বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে আঙ্গুরা বেগম ছটফট করতে করতে বারান্দা থেকে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে স্বামী মেহের আলীর। এ সময় তিনি দেখতে পান, বারান্দার নিচে গলা কাটা অবস্থায় পড়ে আছে আঙ্গুরার মৃতদেহ।