গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি প্রকল্পের কাজে অনিয়ম করে টাকা আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন রেজাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বহিষ্কারের আদেশ–সংবলিত চিঠিটি গতকাল রোববার পেয়েছেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল্লাহ। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শরিফা আহমদ। চিঠিতে দুটি প্রকল্পের অনিয়মের কথা উল্লেখ করে ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, দুটি প্রকল্পে বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তিন দফা তদন্ত হয়েছে। এসব তদন্তের প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে এ বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।