গোপালগঞ্জে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরে আলী এহসান ওরফে শান্ত (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার ও গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ওই এলাকার মো. নুরুজ্জামানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
আলী এহসান জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের আলী আশরাফ বিশ্বাসের ছেলে। তিনি গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: এদিকে গোপালগঞ্জ সদরের চরকলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ গোলদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গণেশ সদরের নিজরা ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামের মৃত কালীচরণ গোলদারের ছেলে। এলাকাবাসী জানায়, গণেশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতপাড় গ্রাম থেকে রাতে বাড়ি ফেরার পথে বৌলতলী ইউনিয়নের চরকলপুর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
সদর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।