গোপালগঞ্জে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে মাদকসহ কাকন মৃধা নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ৮টার দিকে কোটালীপাড়া সদর উপজেলার বুজুর্বোকোন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কাকন মৃধার (৩১) বাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামে। তিনি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, উপজেলার বুজুর্বোকোন বাজারে মাদকদ্রব্য বেচা-কেনা হয়—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কাকন মৃধাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কাকন মৃধাকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।