গোপালগঞ্জে যুবদল-ছাত্রদলের চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম (৪৩), সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেনসহ (২৩) চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শহরের মান্দারতলা সেতুর কাছ থেকে তাঁদের আটক করা হয়।
তৌহিদুলের বাড়ি শহরের চাঁদমারী রোড ব্যাংকপাড়া এলাকায়। মিকাইলের বাড়ি গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায়। আটক অপর দুজন হলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পারহাউস রোড মধ্যপাড়া এলাকার সামসুল আলম (৩২) ও জেলা যুবদলের সদস্য শহরের মান্দারতলা এলাকার সবুজ সিকদার (২৬)।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, নাশকতামূলক কাজ করতে গোপনে বৈঠকের সময় তাঁদের আটক করা হয়।