গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।


ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খালিদ শরীফকে (২০) আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় বখাটে খালিদ শরীফ জোর করে তাদের ফাঁকা বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালিদ শরীফকে আটক করেছে।