গোপালপুরে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত এক নেতা মারা গেছেন। গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই নেতার নাম কবির হোসেন (২২)। তিনি গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে। তিনি গোপালপুরের হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সংগঠনটির হেমনগর ও ভোলারপাড়া এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দ্বন্দ্ব নিরসনে গত শনিবার উভয় পক্ষ একত্র হলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কবিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শনিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত রোববার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।