গোবিন্দগঞ্জে বিএনপির ২২ নেতা-কর্মী জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমদসহ বিএনপির ২২ নেতা-কর্মীকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া তিনটি মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবিরসহ ২২ নেতা-কর্মী অস্থায়ী জামিনে ছিলেন। তাঁরা গতকাল স্থায়ী জামিনের আবেদন জানালে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ব ম নাহিদুজ্জামান তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।