গোমতীর পাড় থেকে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার গোমতী নদীর সংরাইশ এলাকা থেকে রুবেল মিয়া (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামে। নিহত রুবেলের মা দাবি করেছেন, স্ত্রীর পরকীয়ার কারণে তাঁর ছেলেকে প্রাণ দিতে হলো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল মিয়া তাঁর পরিবার নিয়ে কুমিল্লা নগরের সংরাইশ এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার রাতে রুবেল পাশের সুজানগর এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল ভোরে সংরাইশে তাঁর (রুবেল) বাড়ি থেকে ২০০ গজ পূর্বে নদীর পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন মুসল্লিরা।