গোয়ালন্দে এক মাস ধরে যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়ার ফজের দেওয়ান (৩২) নামের এক যুবক গত ১৫ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবারের ধারণা, তাঁকে খুন করা হয়েছে। এ ঘটনায় মাইনাল ফকির (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফজের দেওয়ানকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী।
ফজেরের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ফজের নিখোঁজের দুই দিন পর ১৭ অক্টোবর তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন মাইনালকে অভিযুক্ত করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন মাইনালকে আটক করে পুলিশ। পরে ওই জিডিটি নিয়মিত মামলা হিসেবে লিপিবদ্ধ করে ২৭ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য মাইনালকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ সময় মাইনালকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ফজেরের স্ত্রী সাবিনা বলেন, তাঁদের ধারণা, মাইনালের সহযোগিতায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।