গোয়ালন্দে চরমপন্থী নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সোমবার জেলার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা মো. চুন্নু খাঁকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। চুন্নু ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত কুদ্দুস খাঁর ছেলে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা সোয়া ১১টার দিকে পৌর জামতলা এলাকার সড়ক থেকেচুন্নু খাঁকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি চরমপন্থী দল এমবিআরএমের (জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার। চুন্নু গোয়ালন্দসহ রাজবাড়ী সদর উপজেলা নিয়ন্ত্রণ করতেন।
ওসি জানান, চুন্নু খাঁর নামে গোয়ালন্দঘাট থানায় আলোচিত ইয়াকুব হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটিমামলা রয়েছে।
এ ছাড়া রাজবাড়ী সদরসহ অন্যান্য থানায় কয়েকটি মামলা রয়েছে। চুন্নু জেলার তালিকাভুক্ত তিন নম্বর শীর্ষ সন্ত্রাসী। তাঁর
কাছে ভারী আগ্নেয়াস্ত্র রয়েছে। অস্ত্র উদ্ধারে তাঁকে নিয়ে অভিযান চালানো হবে।
তবে চুন্নু খাঁ নিজেকে চুন্নু মণ্ডল দাবি করে বলেন, তাঁর বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। এর একটিতে তিনি জামিনে আছেন।
অন্য মামলাটি বিচারাধীন। আগে চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ওই জীবন ছেড়ে সাত-আট বছর ধরেমাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন।
পুলিশ সুপার তাপতুন নাসরীন জানান, চুন্নুকে জিজ্ঞাসাবাদ করা হবে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।