গোয়ালন্দে জাল টাকাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার র্যা ব-৮ ফরিদপুরের একটি দল বিপুল পরিমাণ জাল টাকাসহ মো. কায়উম শেখ (৩৮) নামের একজনকে আটক করেছে।
র্যা বের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব-৮ এর সদস্যরা গতকাল দুপুরে কায়উম শেখের বাড়িতে অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। পরে কায়উমের তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরের শোকেস থেকে কাগজে মোড়ানো অবস্থায় এক হাজার টাকার জাল নোটের ১০টি বান্ডিল ও ৫০০ টাকার পাঁচটি বান্ডিল পাওয়া যায়। এ সময় ১৮ হাজার ৭৫৯ টাকা, নয়টি মুঠোফোন ও ১৫টি সিম কার্ড জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ সন্ধ্যায় জানান, র্যা ব সদস্যরা জাল টাকার ব্যবসায়ী চক্রের সদস্য কায়উমকে আটকের পর থানায় সোপর্দ করেছেন।