গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি সামাজিক বনায়নের এলাকা থেকে গতকাল মঙ্গলবার এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশ উদ্ধারের সময় বা মর্গে যাননি স্বজনেরা। ঘটনাটিকে রহস্যজনক মনে করছে পুলিশ।
ওই তরুণের নাম বাবু মণ্ডল (২৫)। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার মৃত আলফু মণ্ডলের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ জানায়, বাবুর লাশ চর বরাট সামাজিক বনায়নের একটি গাছের ডালের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দেখা যায়, বাবুর পরনের লুঙ্গি রক্তে ভেজা। তাঁর পুরুষাঙ্গ ও মলদ্বার দিয়ে রক্ত বের হচ্ছিল।
গোয়ালন্দ ঘাট থানার এসআই এ টি এম রফিক উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর বাবুর পরিবারকে সংবাদ দেওয়া হয়। বাড়িতে বাবুর বৃদ্ধ মাকে ছাড়া কাউকে পাওয়া যায়নি।