গোরস্থানের গাছ নিধন, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের টিকাপাড়া গোরস্থানে গত রোববার গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। গতকালও বন্ধ হয়নি গাছ কাটা l ছবি: প্রথম আলো
রাজশাহী নগরের টিকাপাড়া গোরস্থানে গত রোববার গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। গতকালও বন্ধ হয়নি গাছ কাটা l ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের টিকাপাড়া গোরস্থানে পাঁচ দিন ধরে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। অভিযোগ রয়েছে, গোরস্থান কমিটির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী এই গাছ কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল থেকে টিকাপাড়া গোরস্থানে গাছ কাটা শুরু হয়। খবর পেয়ে গোরস্থানে গিয়ে দেখা যায়, একটি বড় বাবলা ও একটি কড়ইগাছ কাটা হচ্ছে। কেন এই গাছ কাটা হচ্ছে জানতে চাইলে শ্রমিকেরা বলেন, এগুলো ঝড়ে কাত হওয়া গাছ। গোরস্থান কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী নির্দেশে এই গাছ কাটছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফলে গাছ কাটার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় লোকজন জানান, পাঁচ দিন ধরে একইভাবে গোরস্থানের গাছ কাটা হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে গোরস্থান মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা গাছ কাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একজন মুসল্লি বলেন, শ্রমিকদের হিসাব অনুযায়ী পাঁচ দিনে ২২টি গাছ কাটা হয়েছে। এত গাছ পড়ার মতো ঝড় রাজশাহীতে হয়নি।