গোয়ালঘরে সেমাই তৈরি, ভুয়া পদবির ডাক্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের বুড়িরহাটে বাহাদুরসিংহ এলাকায় গতকাল শফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘরে লাচ্ছা সেমাই তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন রাজশাহীতে ভুয়া পদবি ব্যবহার করার দায়ে এক চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রংপুর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া অভিযানে নেতৃত্ব দেন। এ সময় প্রায় ১০০ কেজি লাচ্ছা সেমাই উদ্ধার করা হয় শফিকুলের গোয়ালঘর থেকে।
রাজশাহীতে জরিমানা করা চিকিৎসকের নাম এস এম কামরুল হুদা। তিনি নগরের লক্ষ্মীপুরে অবস্থিত মেডিসিন ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা দেন।