গোয়ালন্দে হেরোইনসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলার গোদারবাজার ধুঞ্চি গ্রামের সামাদ শিকদারের ছেলে আবদুস সালাম শিকদার (২৭) ও কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের আজগর মণ্ডলের ছেলে নুরুল ইসলাম বাদশা (৪৫)। দুজনের কাছ থেকে পুলিশ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, দুজনের বিরুদ্ধে গতকাল রাতেই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ রোববার সকালে তাঁদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।