প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার হারতা বন্দরের উত্তরপাড়ে মাছের আড়তে ব্যবসায়ীকে হত্যা ও এক কোটি টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন একজনকে গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, উজিরপুর মডেল থানার একদল পুলিশ বুধবার রাতে গৌরনদী উপজেলার বিল্লগ্রাম গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের আকতার খন্দকার (৫৫) নামের একজনকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা যাচ্ছে না। এদিকে প্রত্যাহার করে নেওয়া হারতা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেনকে বুধবার রাতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
হারতা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ বাড়ৈ (৫০) জানান, সমিতির সভাপতির মৃত্যুতে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।