গৌরীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম মইলাকান্দা গ্রামের গোসাই বাড়িতে গত রোববার রাতে একটি মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পাশের অপর একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সকালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা ও গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।