গ্যারেজ, দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে গ্যারেজ নির্মাণ করেছেন বিদ্যালয়ের পাশের বাসিন্দা বাবলু। পাশের খিলগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনও নির্মাণ করা হয়েছে এই বিদ্যালয়ের জায়গায়।
গত বৃহস্পতিবার সরেজমিনে গেলে প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামসুন্নাহার আক্তার অভিযোগ করলেন, যে যখন যেভাবে পেরেছে দেয়াল কিংবা অ্যাপার্টমেন্ট তুলে বিদ্যালয়ের জায়গা দখল করার চেষ্টা করেছে। বিভিন্ন সময় অভিযোগ করা হলেও কেউ বিদ্যালয়ের জায়গা রক্ষায় এগিয়ে আসেনি। তাঁর দাবি, বিদ্যালয়ের জায়গা বিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হোক।
দক্ষিণ বাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়: এই বিদ্যালয়েরও কিছু জায়গায় দোকান তুলে দখল করে নেওয়ার অভিযোগ আছে স্থানীয় বাসিন্দা আব্দুস সালামের বিরুদ্ধে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোরশেদা আক্তার বলেন, তাঁদের বিদ্যালয়ের জায়গা এমনিতেই কম। এর মধ্যে এসব জায়গা বেদখল হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বেদখলে থাকা জায়গাগুলো উদ্ধার হলে বিদ্যালয়টির খুব উপকার হতো।
দুটি বিদ্যালয়ের কোনো দখলদারের সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।