গ্যাস সিলিন্ডারে ১৫ হাজার ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে রং করা ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়।
গতকাল বুধবার গভীর রাতে নগরের কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কাশেম (৪০) ও আলী হোসেন (৩১)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, গ্যাস সিলিন্ডারের ভেতর ইয়াবাগুলো ঢুকিয়ে রং করে দেওয়া হয়, যাতে সহজে কেউ বুঝতে না পারে। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।