গ্যাসের সিলিন্ডারে লাখো ইয়াবা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ সোমবার অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে এক লাখ ১৭ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. ইয়ামিন, শাহেদ শেখ ও তুষার আহমেদ।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র ও ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ওই তিন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসছেন বলে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থেকে তাদের ধরা হয়। মাইক্রোবাসের মধ্যে একটি গ্যাসের সিলিন্ডারে ইয়াবার বড়িগুলো রাখা ছিল। উদ্ধার হওয়া ইয়াবা বড়ির দাম প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা।
ডিবির এই যুগ্ম কমিশনারের ভাষ্য, গ্রেপ্তার দেখানো তিন ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।