গ্রন্থাগারকর্মীর বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিভাগীয় গ্রন্থাগারের কর্মীর বিরুদ্ধে ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত বুধবার লিখিতভাবে কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন, ১৩ আগস্ট বিভাগীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যান তিনি। সেখান থেকে ফেরার সময় গ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী নজরুল ইসলাম তাঁর শ্লীলতাহানি করেন।