গ্রাম পুলিশের নারী সদস্যকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গ্রাম পুলিশের একজন নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত বুধবার বিকেলে ওই নারী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে যান। বিকেলে বৃষ্টির সময় তিনি বাজারের একটি কাপড়ের দোকানে আশ্রয় নেন। সে সময় দোকানে আর কেউ ছিল না। সুযোগ বুঝে দোকানমালিক শহীদুল দোকানের দরজা বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করেন।
পুলিশ জানায়, রাতেই গ্রাম পুলিশের ওই নারী সদস্য ফেনী সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ শহীদুলকে গ্রেপ্তার করে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।