গ্রাম পুলিশের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রাম পুলিশের বাড়িতে হামলা ও গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার দেবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক তরুণের নাম নজরুল ইসলাম মোল্যা (১৯)। তিনি দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ৮ জুন উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামের বাসিন্দা স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আক্কাছ মোল্যার বাড়িতে একদল সন্ত্রাসী হামলা করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ওই দিন সন্ত্রাসী হামলা ও গুলি ছোড়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।