প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিরাজগঞ্জ বাজারের পাশে একটি খালে নৌকায় মালপত্র তোলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১২টি শেল নিক্ষেপ করে। পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর ১২টার দিকে নৌকায় মালপত্র তোলা নিয়ে কুরশি গ্রামের মখন আলী ও সিংচাপইড় গ্রামের আলী আহমদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। ছাতক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ থানায় অভিযোগ দেয়নি।